শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডাকাতি মামলার পলাতক আসামি টেক্কা গ্রেফতার মতিঝিলে চার মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ঈদে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী একজন ক্যাম্পাস হিরোর বিদায়.. পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জয়পুরহাটে চাহিদা ২ লাখ ৩ হাজার,কোরবানিযোগ্য পশু প্রস্তুত  ৩ লাখ ২৬ হাজার ৭৫৩ কাজিপুরে শিক্ষা উপকরণ,  স্প্রে মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেন  জেলা প্রশাসক  শেরপুরে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, সনদ বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঐতিহাসিক বারদুয়ারী পশুর হাটে মন্দা: ক্রেতা-বিক্রেতার খরায় লোকসানের শঙ্কায় খামারিরা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬


আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বগুড়ার শেরপুর পৌর শহরের ঐতিহ্যবাহী বারদুয়ারী কোরবানীর পশুর হাটে এখনো জমেনি কেনাবেচা। প্রতি বছর এই সময়ে হাটে চিরচেনা যে উপচে পড়া ভিড় আর কর্মব্যস্ততা থাকে, এবার তার ছিটেফোঁটাও চোখে পড়ছে না। চাহিদার তুলনায় হাটে যেমন গরুর আমদানি কম, তেমনি বাজারে দেখা মিলছে না কাঙ্খিত ক্রেতাদেরও।


বৃহস্পতিবার (২১ মে) সরেজমিনে বারদুয়ারী হাটে গিয়ে ক্রেতা বিক্রেতার একেবারে নগণ্য উপস্থিতি এবং চারদিকে এক হতাশাজনক চিত্র দেখা গেছে। হাটে আসা সাধারণ ব্যবসায়ী ও খামারিরা চরম লোকসানের আশঙ্কা প্রকাশ করছেন। তাদের দাবি, বাজারে গরুর দাম গতবারের চেয়ে অনেক কম। হাটে ৫টি গরু নিয়ে আসা ব্যবসায়ী দেলোয়ার হোসেন ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, গত বছর যে আকারের গরু আমরা অনায়াসে ১ লাখ টাকায় বিক্রি করেছি, এবার সেই গরুর দাম সর্বোচ্চ ৯০ হাজার টাকা হাঁকছেন ক্রেতারা।

বাজারের দাম এবার অনেক কম। একই সুর শোনা গেল স্থানীয় খামারি সাখাওয়াত, রফিকুল ও আব্দুল হান্নানের কণ্ঠে। তারা জানান, গো-খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এবার গরু লালন পালন করতে খরচ অনেক বেশি হয়েছে। কিন্তু সেই তুলনায় বাজারের বর্তমান দর অত্যন্ত কম। ক্রেতা না থাকায় তারা হাটে গরু নিয়ে এসে চরম বিপাকে পড়েছেন। হাটে ক্রেতা বিক্রেতার খরা থাকলেও হাট পরিচালনায় পৌরসভা থেকে দায়িত্ব প্রাপ্তদের তৎপরতা লক্ষ্য করা গেছে। হাটে খাজনা আদায়ের দায়িত্বে থাকা রুবেল ও আক্তারুজ্জামান বলেন, সরকারি নিয়ম ও নির্ধারিত হার অনুসারেই খাজনা আদায় করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও কম নেওয়া হচ্ছে। বর্তমানে ছাগল প্রতি ২০০ থেকে ৩০০ টাকা এবং গরু প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা হারে খাজনা আদায় করা হচ্ছে। হাটের বর্তমান পরিস্থিতি মলিন হলেও হাল ছাড়ছেন না সংশ্লিষ্টরা। হাটের ইজারাদার ও কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, ঈদ কিছুটা সামনে থাকায় হয়তো এখনো বাজার পুরোপুরি জমে ওঠেনি। তবে আগামী হাটগুলোতে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে এবং ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া উপস্থিতিতে আবারও প্রাণ ফিরে পাবে ঐতিহাসিক বারদুয়ারী হাট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর