বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’

অনলাইন ডেস্ক: / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’।

এই ধারাবাহিক নাটকটির পরিচালনা করেছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় দুটি করে পর্ব প্রচার হবে এই নাটকের। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি।

রাজ জানান, নাটকে কয়েকটি পরিবারের গল্প বলা হয়েছে। যেখানে আমাদের জীবনের নিত্যদিনের ঘটনা। পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই দাগ কাটে। এই ধারাবাহিকের ট্যাগলাইনে রেখেছি, ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’। গল্পে আমরা পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ তুলে ধরেছি।

নাটকটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে রাজ বলেন, নাটকের ট্রেইলার ও ভিডিও ক্লিপ দেখে মন্তব্যের ঘরে দর্শকদের আগ্রহ দেখা গেছে। এই নাটকে দর্শক নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ খুঁজে পান, আশা করছি নাটকটি সবার মন ছুঁয়ে যাবে।

ধারাবাহিকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউস ও সাভারের একটি রিসোর্টে। চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। এ ধারাবাহিকে তিনটি গান ব্যবহার করা হয়েছে। টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, ‘সে মানালে’ শিরোনামের গান গেয়েছেন শাহরিয়ার মার্সেল, এবং ‘জানি না’ গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর