বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পেইড গ্রাহকদের জন্য ফ্রি অফারের সময় বাড়াল অ্যানথ্রোপিক

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬
- সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন মডেল ‘ক্লড ফ্যাবল ৫’ নিয়ে সুখবর দিল অ্যানথ্রোপিক। পেইড বা অর্থ প্রদানকারী গ্রাহকদের জন্য এই মডেলটির ফ্রি ব্যবহারের সময় ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত ১ জুলাই এই প্রোমোশনাল অফারটি চালু হয়েছিল। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো বাড়তি খরচ ছাড়াই নতুন এই এআই মডেলটি ব্যবহার করতে পারছেন।

কী থাকছে এই অফারে? এই অফারের আওতায় গ্রাহকরা তাদের সাপ্তাহিক লিমিটের ৫০ শতাংশ পর্যন্ত ফ্যাবল ৫ ব্যবহার করতে পারবেন। লিমিট শেষ হলে চাইলে ব্যবহারকারীরা ক্রেডিট কিনে এটি ব্যবহার করতে পারবেন। অথবা বাকি সাপ্তাহিক লিমিটের জন্য অন্য কোনো মডেলেও ফিরে যেতে পারবেন।

অ্যানথ্রোপিক জানিয়েছে, এই অফারটি পেতে নতুন করে কিছু অ্যাক্টিভেট বা চালু করতে হবে না। বর্তমান সাবস্ক্রিপশনের বাইরে কোনো টাকাও দিতে হবে না। তবে ফ্যাবল ৫ মডেলটি অন্যান্য ক্লড মডেলের চেয়ে দ্রুত সাপ্তাহিক লিমিট শেষ করে দেয়।

কারা পাবেন এই সুবিধা? এই সুবিধাটি শুধুমাত্র প্রো, ম্যাক্স, টিম এবং প্রিমিয়াম এন্টারপ্রাইজ প্ল্যানের গ্রাহকরা পাবেন। সাধারণ এন্টারপ্রাইজ বা স্ট্যান্ডার্ড গ্রাহকরা এই অফারটি পাবেন না।

কীভাবে ব্যবহার করবেন? ওয়েব, মোবাইল বা ডেস্কটপ প্ল্যাটফর্মে ‘মডেল পিকার’ থেকে খুব সহজেই ফ্যাবল ৫ বেছে নেওয়া যাবে। ক্লড কোডে ব্যবহারের জন্য ২.১.১৭০ বা তার পরের ভার্সন লাগবে। আর ক্লড কো-ওয়ার্কে ব্যবহারের জন্য ডেস্কটপের সবচেয়ে নতুন ভার্সনটি থাকতে হবে।

অফার শেষে কী হবে? আগামী ১২ জুলাই রাত ১১:৫৯ মিনিটে (প্যাসিফিক সময়) এই অফারটি শেষ হবে। এরপর এটি ব্যবহার করতে হলে আলাদা করে ইউজেস ক্রেডিট কিনতে হবে।

উন্নত এআই মডেল চালানোর বিশাল খরচ এবং মানুষের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে ভারসাম্য রাখতে এআই কোম্পানিগুলো এখন হাইব্রিড সাবস্ক্রিপশন পদ্ধতির দিকে ঝুঁকছে। ক্লড ফ্যাবল ৫-এর এই অফারটি সেই লক্ষ্যেই একটি নতুন পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর