শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ
নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২ ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন মোহাম্মদপুরে ৬২০ কেজি চোরাই তামার তার জব্দ, গ্রেফতার ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬


বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুতগতির আরেকটি অটোরিকশা ধাক্কা দিলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১০ জুলাই) দুপুরে মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বগুড়ার ধুনট উপজেলার বিলকাজুলী এলাকার হনেন্দ্রনাথের ছেলে প্রসান্ত মন্ডল (৪০) (হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুসন কুমার নামেও তথ্য পাওয়া গেছে) এবং অপরজন নজরুল (৬০)।

আহতরা হলেন বিশালপুর ইউনিয়নের শিমলা গ্রামের আবু হানিফ (৪০), ইউনুছ আলী (৬০) ও তার স্ত্রী (৫৬) এবং নাম না জানা অটোরিকশা চালক (২২)।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শেরপুর বাসষ্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা জামাইলহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে হঠাৎ তীব্র বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে অন্য আরেকটি অটোরিকশাটি রাস্তার পাশে থামিয়ে যাত্রীদের নিয়ে মহাসড়কের পাশের আশ্রয় নেন।
এ সময় শেরপুর থেকে জামাইলহাটগামী দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই অটোরিকশাটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৫ জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় প্রসান্ত মন্ডল ও নজরুল মারা যান।


এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্ঘটনাকবলিত যানগুলো সরিয়ে নেওয়ায় ঘটনাস্থলে কিছু পাওয়া যায়নি। তিনি আরও জানান, নিহতদের আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর