মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির  সভায় অংশ নেন   এমপি সেলিম রেজা  দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন টি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে ইউএনও’র মানবিক উদ্যোগে সহায়তা পেলেন  কাজিপুরের ২৭ এতিমখানার শিক্ষার্থীগণ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬২ অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ বিশ্বমঞ্চে রোবটিক্সে স্বর্ণ জয় সপ্তম শ্রেণির কিঞ্জল নাগ দিব্যর শান্তি ও যুদ্ধকালীন দায়িত্বে আনসার-ভিডিপির সক্ষমতা তুলে ধরলেন মহাপরিচালক সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ মাংস ব্যবসায়ী আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফোনের ডেটা সেভ রাখতেও গুগলে জায়গা লাগবে, আসছে নতুন নিয়ম

অনলাইন ডেস্ক: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় এক পরিবর্তন নিয়ে আসছে গুগল। এখন থেকে ফোনের ডেটা ব্যাকআপ রাখতেও গুগল অ্যাকাউন্টের স্টোরেজ বা মেমোরি খরচ হবে। নতুন এই নীতি কার্যকর হওয়ার বিষয়ে গ্রাহকদের ইমেইল পাঠিয়ে সতর্ক করা শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি।

‘অ্যান্ড্রয়েড অথরিটি’-এর এক প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মটি কার্যকর হওয়ার প্রায় ৪৫ দিন আগে থেকেই ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছে গুগল, যাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতির সময় পান। নির্ধারিত সময়ের পর থেকে ব্যবহারকারীদের এসএমএস, কল হিস্ট্রি, ডিভাইসের নানা সেটিংস এবং অ্যাপের তথ্য ব্যাকআপ হিসেবে গুগল অ্যাকাউন্টের স্টোরেজে জায়গা দখল করবে।

উল্লেখ্য, এর আগে এসব তথ্য সংরক্ষণের জন্য আলাদা করে কোনো স্টোরেজের হিসাব করা হতো না।

নতুন এই নিয়মের ফলে ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের স্টোরেজ লিমিট বা ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেলে, নতুন করে আর কোনো স্বয়ংক্রিয় ব্যাকআপ তৈরি হবে না। সেক্ষেত্রে ব্যাকআপ সুবিধা চালু রাখতে গ্রাহকদের অপ্রয়োজনীয় ফাইল মুছে জায়গা খালি করতে হবে, অথবা গুগলের বড় কোনো স্টোরেজ প্ল্যান কিনে নিতে হবে।

তবে এতে সাধারণ ব্যবহারকারীদের খুব বেশি চিন্তার কারণ নেই। গুগলের পাঠানো ইমেইলে বলা হয়েছে, এই আপডেটের ফলে ব্যবহারকারীদের ব্যাকআপের আকার খুব একটা বাড়বে না। গড়ে মাত্র ৩০ থেকে ৪০ মেগাবাইট অতিরিক্ত স্টোরেজ খরচ হতে পারে।

পাশাপাশি ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থাও আনছে গুগল। এর ফলে অ্যান্ড্রয়েড ৯ এবং এর চেয়ে আপডেট ভার্সন ব্যবহারকারীরা এখন থেকে নিজেরাই নির্ধারণ করতে পারবেন— ঠিক কোন অ্যাপ বা তথ্যের ব্যাকআপ তারা রাখবেন আর কোনটি বাদ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর