বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দূরপাল্লার যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক সহ নিহত ২ ৫ হাজার আনসার সদস্যের বিদেশযাত্রার স্বপ্ন, প্রথম ধাপে দুবাই যাচ্ছেন ১০০ জন ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত মুক্তির আগেই ভারতে পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রথম অনুশীলনেই চোট, মরিনহোর পরিকল্পনায় বড় ধাক্কা

অনলাইন ডেস্ক: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
-সংগৃহীত ছবি

নতুন মৌসুম শুরুর আগে একদিকে ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর অপেক্ষায় রিয়াল মাদ্রিদ, অন্যদিকে ইনজুরির ধাক্কায় কোচ হোসে মরিনহোর পরিকল্পনায় দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। প্রথম অনুশীলনেই হাঁটুতে চোট পেয়েছেন থিয়াগো পিতার্চ।

দলবদল বাজারের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, লাইপজিগের আইভরিয়ান ডিফেন্ডার ইয়ান দিয়োমান্দের সঙ্গে চুক্তির সবকিছু চূড়ান্ত করেছে রিয়াল মাদ্রিদ। সোমবারই এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

তবে নতুন খেলোয়াড়কে ঘিরে উচ্ছ্বাসের মধ্যেই দুঃসংবাদ এসেছে দল থেকে। ইতালীয় দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, রিয়ালের হয়ে প্রথম অনুশীলন সেশনেই হাঁটুতে চোট পেয়েছেন থিয়াগো পিতার্চ।

রোমানো জানান, চোটের কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেপ্টেম্বরের শুরুতে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে আলকোরকোনের বিপক্ষে একটি রুদ্ধদ্বার প্রীতি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর