রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ
থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পিরোজপুরে জামায়াতের ৩৪ সদস্যের জেলা কমিটি গঠন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় অসহায় কর্মক্ষম ব্যক্তিকে এমপি আনুর পক্ষ থেকে অটোরিকশা উপহার

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদকঃ / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু।

এরই ধারাবাহিকতায় নাটোরের সিংড়ায় এক অসহায় ও কর্মক্ষম ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে একটি অটোরিকশা হস্তান্তর করা হয়েছে।

সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকার এবং সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন ইমনের সহযোগিতায় ওই অটোরিকশাটি হস্তান্তর করা হয়।

আয়োজকরা বলেন, একটি অটোরিকশা শুধু একটি বাহন নয়,এটি একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন এবং স্বাবলম্বী হওয়ার অন্যতম মাধ্যম। এর মাধ্যমে ওই ব্যক্তি নিজের শ্রম ও মেধা কাজে লাগিয়ে উপার্জন করতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর