সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৫৯ কাজিপুর  বীর মুক্তিযোদ্ধা আবু বাক্কার সিদ্দিকের ইন্তেকাল ; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার-২ নওগাঁর আত্রাইয়ে একটি সেতুর অভাবে দুর্ভোগে দুই জেলার ৪০ গ্রামের মানুষ কাজিপুরে খুদবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান কোদাল হাতে মাটি কেটে ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন শেরপুরে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেরপুরে ৩ হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন স্মিথ

অনলাইন ডেস্ক: / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার ক্ষেত্রে ইংল্যান্ডের জো রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। ডারউইনের মারার স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন তিনটি ক্যাচ নেন স্মিথ। এই তিন ক্যাচ নিয়ে রুটের রেকর্ড স্পর্শ করেন স্মিথ।

টেস্টে এতদিন সর্বোচ্চ ২১৮টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন রুট। এবার ২১৮টি ক্যাচ নিয়ে রুটের পাশে বসলেন স্মিথ। রুটের বিশ্ব রেকর্ড স্পর্শ করার পথে ১২৪টি টেস্ট খেলেছেন স্মিথ। ইনিংস ছিল ২৩৬টি। সেখানে ২১৮টি ক্যাচ ধরতে রুট ১৬৬ ম্যাচ ও ৩১৭ ইনিংস খেলেছেন।

টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্টের ৩০১ ইনিংসে ২১০টি ক্যাচ নিয়েছেন দ্রাবিড়।

তবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার দৌড়ে লড়াই চলবে রুট ও স্মিথের। তাদের সাথে এই লড়াইয়ে অন্য কেউ থাকছেন না। বর্তমানে টেস্ট ক্রিকেট খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে ৭৬ ক্যাচ আছে ভারতের লোকেশ রাহুলের। রুট ও স্মিথের চেয়ে ১৪২ ক্যাচ দূরে রাহুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর