বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বেবিচক সদরদফতর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে গুরুত্ব, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা মহাপরিচালকের কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কাজিপুর থানা পুলিশের প্রচেষ্টায় সিরাজগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধা জয়পুরহাটে আলুর বাজারে ‘ধস’বস্তায় ৩০০ লস রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান শেরপুরে নিয়মিত সাব-রেজিস্ট্রার নেই, দলিলে জট ও ভোগান্তি, কার্যালয়ের সামনে সেবাগ্রহীতাদের মানববন্ধন রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের চেষ্টা নস্যাৎ, টেকনাফে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

ফেনী প্রতিনিধি : / ১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ফেনীর ছাগলনাইয়ায় আর্থিক সহায়তার কথা বলে এক প্রতিবন্ধী নারীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বররা সালিস বসিয়ে অভিযুক্তদের জরিমানা করেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে বিষয়টি পুলিশের নজরে এলে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের সাকিব (১৮) ও দুই কিশোর।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে আর্থিক সহযোগিতার কথা বলে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে টমটমচালক সাকিব ও অভিযুক্ত দুই কিশোর একটি নির্জন স্থানে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ঘটনাটি জানাজানি হলে সোমবার রাতে স্থানীয় কয়েকজন মাতব্বর সালিস বৈঠক বসিয়ে অভিযুক্তদের সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলম বলেন, সালিসের মাধ্যমে এমন গুরুতর অপরাধ নিষ্পত্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি এতে অংশ নেননি। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সালিসের নামে বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর