সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ সদরদপ্তর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

মোংলা প্রতিনিধি: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার ১২ জন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরছিল। এ সময় দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে হঠাৎ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি সাগরে ভাসতে থাকে।

পরদিন ২৪ আগস্ট (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে এক জেলে বিষয়টি ট্রলারের মালিককে জানান। খবর পেয়ে ট্রলার মালিক অনতিবিলম্বে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তার আবেদন জানান সংবাদ পাওয়ার পরপরই কোস্টগার্ড স্টেশন দুবলার একটি চৌকস উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। তারা দ্রুত গভীর সমুদ্রে গিয়ে বিকল ট্রলারসহ ১২ জন জেলেকে অক্ষত ও জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে ট্রলারসহ জেলেদেরকে স্ব-স্ব মালিকপক্ষের নিকট হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সাগরে যেকোনো জরুরি প্রয়োজনে জেলে ও মাঝিমাল্লাদের সহায়তায় কোস্টগার্ডের এ ধরনের উদ্ধার তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর