বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ বন্ধে লিগ্যাল নোটিশ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, দুই নেতা নিহত সিরাজগঞ্জে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন উত্তরা পশ্চিম থানার অভিযানে নি ষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৭ শেরপুরে পৃথক অভিধানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার বরিশাল,পাবনা ও রাজশাহীতে এসআরবির অভিযান: ১০ অস্ত্র, ২৭৬৫ রাউন্ড গুলি ও ৭৭ ককটেল উদ্ধার সিরাজগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোডাউন, আওয়ামী লীগের বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে: এসআরবি মিরপুরে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বাপ্পির বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আরেক কিশোরকে ডেকে নিয়ে বাইক কেড়ে নিয়েছিল তুহিন

কুমিল্লা প্রতিনিধি : / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে আটক তুহিনের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ করেছেন এক ব্যক্তি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আসাদুল্লা সোহাগ (২১) নামের এই তরুণ তুহিনের আটকের খবরের পর তার ব্যক্তিগতর ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, তাকেও একইভাবে ডেকে নিয়ে তার বাইক চুরি করে নিয়েছিল তুহিন। পুলিশের কাছে গিয়েও কোনো কাজ হয়নি।

ফেসবুক পোস্টে আসাদুল্লাহ সোহাগ উল্লেখ করেন, চোর তুহিন থেকে আজকে সে খুনি তুহিন! সে আমাকেও একইভাবে ডেকে এনে কৌশলে আমার বাইকটি নিয়ে যায়। ওর বিরুদ্ধে যখন আমি মামলা করতে গিয়েছিলাম, তখন সদর দক্ষিণ থানার পুলিশ আমার মামলা না নিয়ে শুধু একটা জিডি নিয়েছিল। কিন্তু ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আমাদের বলেছিল ওর মাথার ওপর নাকি কোনো এক রাজনৈতিক দলের বড় নেতার হাত আছে, তাই ওকে যেন কিছু না করা হয়! আমি সেদিন চুপ ছিলাম, কিন্তু আজ বলব-দেশের পুলিশের শুধু পোশাকই পরিবর্তন হয়েছে, চরিত্র নয়! টাকা ছাড়া এই দেশে কোনো কিছুর বিচার পাওয়া যায় না।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, আমার বাইক চুরি গেছে, সেটা নিয়ে আমার আক্ষেপ নেই। কিন্তু আমি মনে করি, ছোট অপরাধ পার পেয়ে গেলেই অপরাধীরা পরবর্তীতে বড় অপরাধ করার সাহস পায়। সেদিন যেই নেতার পাওয়ার দেখিয়ে ওকে আইন থেকে বাঁচিয়ে রেখেছিলেন, আজ ওকে কীভাবে বাঁচাবেন?

এই পোস্টের সঙ্গে একটি অভিযোগপত্রের ছবি, তার চুরি যাওয়া বাইকের ছবি এবং তুহিনের ছবি ও একটি ফটোকার্ড সংযুক্ত করেন।

এদিকে তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের সেই আইফোন উদ্ধার করা হয়েছে বলে জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে। তবে এ নিয়ে কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার বিষয়ে আজ রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জেলা পুলিশ।

এদিকে অপ্রতিম হত্যার ঘটনায় তুহিন, আনাস ছাড়াও ফাহিম নামে আরও একজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতীম নামের ১৩ বছরের এক কিশোর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিখোঁজের পরদিন শনিবার দুপুর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর