মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ
খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’ নিজের শর্তে চলতে পছন্দ করি: মিমি চাঁপাইনবাবগঞ্জে চালকসহ ট্রাকভর্তি সার আটক প্রথমবার যৌথভাবে চার দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক: / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ৪০০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. সায়াদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহীদুল হাসান, রাশিদাজ্জামান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা সালমা হোসেন, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন এবং সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইরিন পারভীনসহ প্রমুখ।
সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার বলেন, ‘দেশ আমাদের, দায়িত্বও আমাদের।’ এই দায়িত্ববোধ থেকেই ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখার পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি অধ্যাপক ড.সায়াদুজ্জামান বলেন, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে। সমাজের বিত্তবানদেরও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর