মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ
ছিনতাইকারীদের কাছে বিক্রির জন্য রাখা ছিল ১০৫ সুইচ গিয়ার,গ্রেফতার ১ সলঙ্গায় মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার সোনতলায় পানসি নৌকাবাইচে দুই নৌকার বাইছালদের সংঘর্ষ, আহত প্রায় ৩০ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদকের পক্ষ হতে ড. এম এ মুহিতের জন্মদিন উদযাপন এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজশাহীতে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সলঙ্গায় মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সভাপতি কে. এম. আহসান হাবীবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী পিপিএম।

সভায় মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আসলাম আলী বলেন, একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মাদক শুধু একটি অপরাধ নয়, এটি জীবনের সম্ভাবনা ও স্বপ্ন ধ্বংস করে দেয়। সলঙ্গা থানা এলাকায় মাদক নির্মূল ও কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

তিনি শিক্ষার্থীদের মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় তারা মাদক ও অপরাধমুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর