সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
শাহজালালে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবারসহ যুবক আটক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩ জয়পুরহাটে পীরের আস্তানায় ভক্তদের ১২৫ মণ গুড় ও ৮২ মণ চালের ক্ষীর উৎসব ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়া, তারেক রহমানের রাজনীতি আলো ফিরিয়ে দেওয়া -ড.এম এ মুহিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ড্রোনের আলোয় ‘গ্রাসিয়াস, লিও’

অনলাইন ডেস্ক: / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
-সংগৃহীত ছবি

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমে জাদুকরী এক বিদায় পেলেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে দলকে জেতানোর পর আবেগঘন মুহূর্তে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচ শেষ হওয়ার পরও মনুমেন্টাল স্টেডিয়াম ছাড়েননি দর্শকেরা। প্রিয় মেসিকে শেষবারের মতো বিদায় জানাতে গ্যালারি ভরা সমর্থকেরা অপেক্ষা করছিলেন বিশেষ এক মুহূর্তের জন্য।

অবশেষে আকাশে শুরু হয় দৃষ্টিনন্দন ড্রোন শো। শত শত ড্রোনের আলোয় প্রথমে ফুটে ওঠে আর্জেন্টিনার পতাকা। এরপর আকাশে ভেসে ওঠে ‘মেসি, ১০’ লেখা। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

এরপর আসে রাতের সবচেয়ে আবেগঘন দৃশ্য। ড্রোনগুলো একসঙ্গে তৈরি করে ২০২২ বিশ্বকাপ হাতে মেসির অবয়ব। যে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে দীর্ঘ ক্যারিয়ারে ছুটেছেন তিনি, বিদায়ের রাতেও সেই ঐতিহাসিক মুহূর্ত ফিরে আসে মনুমেন্টালের আকাশে।

একপর্যায়ে ড্রোনের আলোয় ভেসে ওঠে ‘গ্রাসিয়াস, লিও’—অর্থাৎ ‘ধন্যবাদ, লিও’। এরপর দেখা যায় ‘গ্রাসিয়াস, আর্জেন্টিনা’ লেখা। সবশেষে আকাশে ফুটে ওঠে মেসির মুখের অবয়ব।

মাঠের দৃশ্যও তখন ছিল আবেগে ভরা। সতীর্থদের মাঝে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি মেসি। অশ্রুসিক্ত অধিনায়ককে ঘিরে একে একে দাঁড়িয়ে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। করতালি আর ভালোবাসায় তাকে বিদায় জানান হাজারো সমর্থক।

বিদায়ী ম্যাচটিও ছিল মেসির জন্য স্মরণীয়। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি গোল করানোর পর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করেন।

ফলে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচেও নিজের নামের পাশে যোগ করেন একটি গোল ও দুটি অ্যাসিস্ট। ২০৮তম আন্তর্জাতিক ম্যাচে নেমে আলবিসেলেস্তেদের হয়ে তার ক্যারিয়ার থামল ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্টে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর