শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে ককটেলসহ যুবক গ্রেফতার লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযানও জরিমানা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৩ সিরাজগঞ্জে চরের জমির কাশবন বিক্রি কাওয়াকোলার প্যানেল চেয়ারম্যানকে শোকজ ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে ভাঙচুর, আগুন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মিরপুরে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বাপ্পির বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ নভেম্বর) মিরপুর এলাকায় অবস্থিত তার বাসভবনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ করেই বাপ্পির বাসভবনে প্রবেশ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাসার আসবাবপত্র, জানালার কাচ এবং ভাঙচুর করা হয়।

এদিকে, ঘটনার সময় বাপ্পি বা তার পরিবারের সদস্যরা বাসায় অবস্থান করছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, বাপ্পির নির্দেশে গুলি করে ইনকিলাব মঞ্চ’র আহ্বায়ক শরিফ হাদিকেহত্যা করা হয় বলে গত ৬ জানুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর