শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
গোপালগঞ্জ কারাগারে খাবার ছিনিয়ে নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলো আনসার খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ল’ কার্নিভাল রাজধানীতে পুলিশের অভিযানে ককটেলসহ যুবক গ্রেফতার লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযানও জরিমানা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসানাত আলীকে পরিবারের সাথে থাকার পরামর্শ দিয়েছেন ছাত্রলীগের এক নেতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা ১৯তারিখে চলমান লকডাউন পালন করার জন্য ভিসিকে ওই পরামর্শ দিয়ে ফোন করেন তিনি।
এদিকে কথোপোকথনের ওই অডিওটি Md. Lejan ও Touhid Hossain নামের ফেসবুক আইডি থেকে শেয়ার দেওয়া হয়।
৩৯ সেকেন্ডের ওই  অডিওতে বার্তাতে সালাম দিয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের একজন কর্মী পরিচয়ে ভিসিকে বলেন, স্যার আপনি ইতিমধ্যেই জানেন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে লকডাউন কর্মসূচি দিয়েছে। আপনার কাছে অনুরোধ লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে সেই দিনটা আপনার পরিবারের সাথে সময় দিবেন স্যার। এরপর ধন্যবাদ দিতে শোনা যায় ওই ছাত্রলীগ নেতাকে।
জানতে চাইলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসানাত আলী বলেন, আমি গত পরশুদিন রাত সাড়ে ১০টায় আমি যখন একটা বেসরকারি টেলিভিশনে টকশো করছিলাম, ওই সময় তৌহিদ নামের একজন ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারী পরিচয় দিয়ে আমাকে আজ ১৯তারিখের পরীক্ষা না নেওয়ার জন্য বলে। আমি বিষয়টি সঙ্গে সঙ্গে এসপিকে জানিয়েছি। তবে কোনো মামলা করিনি। আর আজ আমার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা যথারীতিভাবে নেওয়া হয়েছে। এছাড়া ঠিক আছে ওটা আমার কথা নয়। কারণ আমি তখন টকশোতে ছিলাম। বরং আমি তাকে সাহস থাকলে সামনে আসতে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর