শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
গোপালগঞ্জ কারাগারে খাবার ছিনিয়ে নেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিলো আনসার খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ল’ কার্নিভাল রাজধানীতে পুলিশের অভিযানে ককটেলসহ যুবক গ্রেফতার লালবাগে আ. লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেফতার প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের লকডাউন পালন করতে ভিসিকে ঘরে থাকতে পরামর্শ দিলেন ছাত্রলীগ নেতা রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযানও জরিমানা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে বিএনপি নেতা রাহিদ মান্নান লেনিনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) মহাসচিব শাহেদুল আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় তাঁরা রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় রাহিদ মান্নান লেনিন রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গাসহ সিরাজগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রয়োজনীয় ভবন নির্মাণ, পুরোনো ও জরাজীর্ণ ভবনের সংস্কার এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে তিনি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

পাশাপাশি জেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।

সাক্ষাৎটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। এ সময় দেশের সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে তাঁরা মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর