মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
- গ্রেফতার দুজন বাবা ও ছেলে।

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে সদর থানা পুলিশ পৌর এলাকার দত্তবাড়ি বিন্দুপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার দুজন বাবা ও ছেলে।  গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি বিন্দুপাড়া মহল্লার মৃত দুখু শেখের ছেলে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা শেখ (তারা খলিফা) (৪২) এবং তার ছেলে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো. ইয়ামিন শেখ (২৩)।

সিরাজগঞ্জ সদর থানার (ওসি) মো. রাকিবুল হাসান জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর