রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
পাবনায় সিটি সেন্টারে ফেন্সি ওয়ার্ল্ডের উদ্বোধন শাবিপ্রবিতে ৪০ সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু সুস্থতার নতুন ট্রেন্ড গরুর কলিজার ক্যাপসুল, আড়ালে স্বাস্থ্যঝুঁকি ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনে দুটি নতুন প্যাসেঞ্জার লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন কালিয়াকৈরে প্রাইভেট কারে আগুন বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ডিসি সম্মেলনের আদলে ইউএনওদের সম্মেলন ১ ডিসেম্বর নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পাঁচ মানব পাচারকারী আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাবিপ্রবিতে ৪০ সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক: / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ক্যাম্পাসজুড়ে সাজ সাজ রব, রং-বেরঙের তাঁবু আর নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়টিতে শুরু হয়েছে ৪০টি সংগঠনের সপ্তাহব্যাপী ‘সাংগঠনিক সপ্তাহ’।

এ আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ডি-বিল্ডিং পর্যন্ত সড়কের দুই পাশে নানা নকশা ও সাজে টেন্ট (তাঁবু) সাজিয়েছেন সংগঠনগুলোর সদস্যরা।

রবিবার সকাল থেকেই সরেজমিন দেখা যায়, টেন্টগুলোতে ঘুরে ঘুরে সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে নবীন শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছেন। ক্যাম্পাসের পাশাপাশি নতুন শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে সংগঠনগুলো তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও জোর প্রচারণা চালাচ্ছে।

সাংগঠনিক সপ্তাহ ছাড়া বছরের অন্য কোনো সময়ে সংগঠনগুলোতে নতুন সদস্য হওয়ার সুযোগ না থাকায় নবীন শিক্ষার্থীরাও নিজেদের পছন্দের সংগঠনে যুক্ত হতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে মানবসেবার উদ্দেশ্যেই মূলত তারা এসব সংগঠনে যুক্ত হচ্ছেন।

নিজের আগ্রহের কথা জানিয়ে পরিসংখ্যান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হামজা ইসলাম বলেন, ‘শরীরচর্চা ও খেলাধুলা জীবনে শৃঙ্খলা আনে। তাই এরকম একটি ক্লাবে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি আমাদের বিভাগের সিনিয়রদের অনেকেই ডাটা সায়েন্স ক্লাবে রয়েছেন, আমিও সেটির সদস্য হতে চাই। এ ছাড়া ক্যারিয়ারবিষয়ক একটি ক্লাবের সঙ্গেও যুক্ত হওয়ার ইচ্ছা আছে।’

নিজেদের কার্যক্রম, ইতিবাচক উদ্যোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরে নতুন শিক্ষার্থীদের সংগঠনে যুক্ত করতে ব্যস্ত সময় পার করছেন সংগঠকরা।

শিক্ষার্থীদের সুস্থ জীবনধারার গুরুত্ব তুলে ধরে সাস্ট ফিটনেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলন বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে অনেক শিক্ষার্থীর দেরিতে ঘুমানো, দেরিতে ঘুম থেকে ওঠা কিংবা মাদক সেবনের মতো বদভ্যাস তৈরি হয়। এসব ক্ষতিকর অভ্যাস থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে আমাদের সংগঠন সাপ্তাহিক ফিটনেস সেশন ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ ও ইতিবাচক জীবনধারায় অভ্যস্ত করাই ফিটনেস ক্লাবের লক্ষ্য।’

সাস্ট স্পিকার্স ক্লাবের সহভাপতি আজিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার ভীতি ও সংকোচ দূর করতে আমরা কাজ করি। প্রতি সপ্তাহে স্পিকিং প্র্যাকটিস সেশন করি। এ ছাড়া ক্যারিয়ারবিষয়ক সেমিনার ও প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা চাই যেকোনো পরিস্থিতিতে একজন শিক্ষার্থী সাবলীলভাবে কথা বলবে।’

স্টুডেন্ট এইড সাস্টের সভাপতি শোয়াইব আহমদ চৌধুরী জানান, ‘ছাত্রকল্যাণমূলক কাজ, মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম আয়োজন ও শিক্ষার্থীদের নৈতিকতা অর্জনের জন্য ‘স্টুডেন্ট এইড সাস্ট’ কাজ করে। এ ছাড়া সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে ব্যবস্থাপনা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সক্ষম হবে।’

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, এবারের সাংগঠনিক সপ্তাহে মোট ৪০টি সংগঠনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে-স্পোর্টস সাস্ট, ডিভাইন স্পেকট্রাম সোসাইটি (ডিএসএস), ক্যাম সাস্ট, জিডিএন সাস্ট, সাস্ট চেস ক্লাব, সাস্ট বিজনেস ক্লাব, টুরিস্ট ক্লাব, এসইউডিএস, নৃৎ, স্বপ্নোত্থান, চোখ-ফিল্ম সোসাইটি, স্টুডেন্ট এইড সাস্ট, কাইজেন সাস্ট, সুপা, কার্টুন ফ্যাক্টরি, সাস্ট ক্যারিয়ার ক্লাব, অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ, শিখড়, রিম মিউজিক্যাল ক্লাব, সাস্ট অটোফিউশন, সাস্ট আইআরএ, সাস্ট স্পিকার্স ক্লাব, আজ মুক্তমঞ্চ, সঞ্চালন, দিক থিয়েটার, মাভৈ আবৃত্তি সংসদ, সাস্ট ডাটা সায়েন্স, বাইনারি সাস্ট, সায়েন্স অ্যারেনা, নোঙর, কিন, সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক, ইনকিলাব মঞ্চ, থিয়েটার সাস্ট, সাস্ট মুনা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাস্ট ফিটনেস ক্লাব, সাস্ট স্কুল অব ডিবেট ও সাস্ট রিসার্চ সোসাইটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর