মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ আশুরা কবে, জানা যাবে আজ মতামতঃ ধর্ষণ-সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে? মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক সৎকাজের আদেশই অসৎকাজের নিষেধ অসহায় নারীদের স্বাবলম্বী করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কাজিপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিদর্শন করেন অডিট অধিদপ্তরের উপপরিচালক পরিবারকে রেস্টুরেন্টে রেখে নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নকল ওষুধ বিক্রি, লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
- সংগৃহীত ছবি।

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার বিকেলে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল, সেনেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিদপ্তর জানায়, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে বেশ কিছু সন্দেহজনক ওষুধ জব্দ করা হয়। পরবর্তী তদন্ত ও ল্যাব পরীক্ষায় এগুলো নকল প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে বিষয়টি সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ওষুধের ক্ষেত্রে কোনো ছাড় নেই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়েছে এবং পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে।

লাজফার্মার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সাপ্লাইকারি প্রতিনিধি প্রতারণা করেছেন। ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, বাজারে ভেজাল ও নকল ওষুধের সংখ্যা বাড়ায় প্রতিদিন সাধারণ মানুষ ঝুঁকিতে পড়ছেন। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর