বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাদির শারীরিক অবস্থা নিয়ে জানা গেল সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকদের ধারণা অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি, তবে বিভিন্ন দায়িত্বশীল সূত্রের জানা গেছে, এ ধরনের গুরুতর রোগীদের ক্ষেত্রে প্রথম ৪৮–৭২ ঘণ্টা চিকিৎসা শরীর কীভাবে গ্রহণ করছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়।

হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড শনিবার সকালে তাকে পুনরায় পরীক্ষা করে। বোর্ডের পর্যবেক্ষণে জানানো হয়, তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। এ তথ্য হাদির ভাইকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান, পরিস্থিতি এখনও আশঙ্কাজনক। তিনি সবাইকে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

এভারকেয়ার হাসপাতাল সূত্রে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, “ওসমান হাদির ইন্টারনাল রেসপন্স রয়েছে। তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাকে অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন। এর বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়।”

এদিকে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, “শরিফ ওসমান হাদি ভাই বর্তমানে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং রক্ত গ্রহণ করছেন, যা ইতিবাচক লক্ষণ। আমরা আশাবাদী, তাকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য আরও ভালো স্থানে নেওয়া হবে।”

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণাকালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর