মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি আবারও চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার কয়লা থেকে তেল তৈরি করছে চীন, কীভাবে ৭ গুণ বাড়ল মূল্য? ঈশ্বরগঞ্জে ৬০০ বস্তা সার অবৈধ মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু মৌলভীবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের কাজিপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের মাঝে  পোশাক ও সরঞ্জাম বিতরণ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঠাকুরগাঁওয়ে পরিবেশবান্ধব ইটভাটা পরিদর্শনে রংপুর পরিবেশ অধিদফতরের পরিচালক

ঠাকুরগাঁও প্রতিনিধি : / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
-ঠাকুরগাঁওয়ে পরিবেশবান্ধব ইটভাটা পরিদর্শনে রংপুর পরিবেশ অধিদফতরের পরিচালক।

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতিমূলক পরিবেশবান্ধব ইটভাটা পরিদর্শনে গেছেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক নুর আলম।

শনিবার সকালে সদর উপজেলার আকচা ইউনিয়নের বকেশের হাট এলাকায় অবস্থিত আধুনিক এম.এ বিক্স-৩ ইটভাটি পরিদর্শনে যান তিনি। এসময় ভাটার প্রোপাইটর আরিফুল ইসলাম জুয়েলসহ অন্যান্যা উপস্থিত ছিলেন।

এসময় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্লান্টের এই আধুনিক ভাটার বিভিন্ন দিকে ঘুড়ে দেখেন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালকসহ তার টিম।

জানা যায়, কার্বন পিউরিফিকেশন প্লান্টের এই আধুনিক ভাটাটির চিমনিটি মূলত আটটি চেম্বারে কাজ করে। যেখানে আন্ডার গ্রাউন্ড ওয়াটার স্প্রে চ্যানের মাধ্যমে কার্বনমিশ্রিত কালো দূষিত পানি পরিশোধন করে। এতে কালো ধোয়ার বদলে সাদা ও শিতল বাষ্প আকারে মিসছে বায়ুমণ্ডলে। ফলে কমছে পরিবেশ দূষণ।

পরিবেশ রক্ষা করতে এই ভাটাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদফতরের পরিচালক নুর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর