শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
হাজীদের সর্বশান্তের উদ্দেশ্যে হজ্ব ক্যাম্পে চুরি, গ্রেফতার পরিকল্পনাকারী শাহজালালের কন্ট্রোল টাওয়ারে ত্রুটি, ১৩ মিনিট বন্ধ ছিল বিমান যোগাযোগ মিটফোর্ডে চুরি রোধে আনসারের কঠোর নজরদারি, আবারও চোর আটক থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জামিনে থানা শীর্ষ সন্ত্রাসীদের নজরদারিতে রেখেছে র‍্যাব: মুখপাত্র তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৫১ ডেমরায় র‍্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: কটি, পিস্তল ও ওয়াকিটকিসহ গ্রেফতার ২ রায়গঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে হেলিক্স রিকম্বিনেশন’ উৎসব পালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে রায়গঞ্জে ছাগী বিতরণ কার্যক্রম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খেলোয়াড়দের বড়দিনের বাড়তি ছুটি বাতিল করলেন গার্দিওলা

অনলাইন ডেস্ক: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
-পেপ গার্দিওলা।

ওয়েস্ট হামের বিপক্ষে ৩-০ গোলের জয় পেলেও দলের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সেই অসন্তোষের জেরেই খেলোয়াড়দের জন্য নির্ধারিত বাড়তি ক্রিসমাস ছুটি বাতিল করে দেন তিনি।

ঘরের মাঠে জয়ের পর ম্যানসিটি কোচ গার্দিওলা ম্যাচ শেষে কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ট্রফি জিততে চাইলে এমন পারফরম্যান্স মোটেও যথেষ্ট নয়। আগেই সিদ্ধান্ত হয়েছিল খেলোয়াড়দের তিন দিনের ছুটি দেওয়া হবে। কারণ ২৭ ডিসেম্বর নিটিংহাম ফরেস্টের বিপক্ষে পরের ম্যাচ পর্যন্ত প্রায় এক সপ্তাহ সময় আছে। সেই অনুযায়ী সোমবার থেকে বুধবার ছুটি পেলেও, বড়দিনের দিন (২৫ ডিসেম্বর) আবার ট্রেনিংয়ে ফিরতে হবে দলকে।

তবে খেলোয়াড়রা রবিবারও ছুটি চেয়েছিলেন, যাতে পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন। কিন্তু ওয়েস্ট হাম ম্যাচের পর সেই অনুরোধ না করে দেন গার্দিওলা। ফলে রবিবার তারা সিটি ফুটবল একাডেমিতে রিপোর্ট করেন, এরপরই শুরু হয় সংক্ষিপ্ত ছুটি।

গার্দিওলা বলেন, ‘খেলোয়াড়রা রবিবার ছুটি চেয়েছিল, আমি না করেছি। কারণ আমরা যথেষ্ট ভালো খেলিনি। যারা খেলেনি, তারা রিকভারি ও ট্রেনিং করবে। তিন দিন ছুটির পর নটিংহ্যাম ফরেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য আমাদের হাতে থাকবে দুই দিন।’

তিনি আরো যোগ করেন, ‘সূচির ওপর সব নির্ভর করে। ইংল্যান্ডে এসে আমি শিখেছি, যতটা সম্ভব ছুটি দেওয়া যায়, দেওয়া উচিত। কিন্তু সূচি খুব টাইট। খেলোয়াড়দের পরিবার নিয়ে সময় কাটানো ও ফুটবল কিছুটা ভুলে থাকা দরকার, সেই সুযোগও দিতে হয়।’

শেষে গার্দিওলা বলেন, ‘যখন ঠিক সময়ে মাঠে ফেরা যায়, তখন পা থাকে সতেজ। তাই রিকভারি জরুরি। খেলোয়াড়রা পরিবার নিয়ে সময় কাটাবে, ফুটবল ভুলে থাকবে। আর আমি আগের মতোই ওদের জন্য কাজ করে যাব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর