বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ড্রেজার থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নৌ-পুলিশ উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় যমুনার তীর সংরক্ষণ বাঁধের পাশে নিয়ম বহির্ভূতভাবে একদল বালুর ব্যবসা করে আসছিল। হাফিজুল ইসলাম হাফিজও তাদের মধ্যে একজন ছিলেন।

রবিবার রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে ৪ সহযোগীর সাথে হাফিজ ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে সহযোগীরা বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজ মারা গেছে। ময়নাতদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর