বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কনকনে শীত ও কুয়াশায় জনজীবনে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদকঃ / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ঠান্ডা হিমেল হাওয়ায় কনকনে শীত ও কুয়াশায় সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশাচ্ছন্নের কারনে দিনভর দেখা নেই সুর্য্যরে। পৌষের এমন শীতে জন-জীবনে ছন্দপতন ঘটেছে যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জের কর্মজীবী মানুষের। স্থবির হয়েছে নিম্ন আয়ের মানুষের শ্রমজীবন। আবহাওয়া অফিস বলছে, শৈত্য প্রবাহ আরো বাড়বে।


জানা যায়, গত তিনদিন যাবত জেলায় শীতের তীব্র প্রকোপ শুরু হয়েছে। শীতে সাধারন মানুষের ভোগান্তি শুরু হয়েছে। শুক্রবার দিনভর কোথাও সুর্য্যরে দেখা মেলেনি। ঠান্ডা বাতাস কাঁপিয়ে তুলেছে ছিন্নমুল মানুষগুলোকে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে পথে-ঘাটে থাকা মানুষগুলো দুর্বিসহ দিনপার করছেন। শীত জনিত রোগ-বালাই শুরু হয়েছে। শীতে শিশু-বয়োবৃদ্ধ বেশি কষ্টে ভুগছেন। ফুটপাতের গরম কাপড়ের দোকান গুলোতে মানুষের ভীড় বাড়ছে। কুয়াশাচ্ছন্ন থাকায় সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বৈরী আবহাওয়ার মধ্যে শরীরে একাধিক গরম কাপড় জড়িয়ে জীবিকার সন্ধানে নেমেছেন কর্মজীবী মানুষ। প্রচন্ড শীতে নির্মাণ শ্রমিক, মাটিকাটা শ্রমিক, দিনমজুর ও রিকশা চালকসহ দৈনিক আয়ে সংসার চালানো মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়ে পড়েছে।

শ্রমিক আব্দুল হালিম ও জসিম উদ্দিনসহ অনেকেই জানান, জীবিকার তাগিদে কাজে এসেছি। কিন্তুশীতে হাত-পা অবস আসছে। তারপরও কষ্ট করে কাজ করতে হচ্ছে।
বাজার স্টেশনের শাপলা খাতুন জানান, শীতে একেবারে কাবু হয়ে পড়েছি। কম্বল জড়িয়ে শীত নিবারন হচ্ছে না। আগুন জ্বালিয়ে বসে রয়েছি।

বাঘাবাড়ী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া অফিসার জানান, এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার ১০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল বাছেত জানান, ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের বরাদ্দ কম্বল বিতরন করা শুরু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর