মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে মামা মন্ত্রী-ভাগ্নে প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে সহ-সাধারন সম্পাদক  পদে প্রথম একমাত্র নারী প্রার্থী বিজয়ী আইনজীবী সমিতির নির্বাচন বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয় সিরাজগঞ্জে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু সিরাজগঞ্জে নির্বাচন শেষে সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন ডিসি ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন, ডাক পেলেন যারা বিজয়-রাশমিকার বিয়ের কার্ড ‘ফাঁস’, যা বলছে ভারতীয় সংবাদমাধ্যম দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যা বললেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) ও বেলপুকুর থানা পুলিশ। এ সময় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৪০ পিস ইয়াবা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ মোজাম্মেল হক (৪৮) ও মোঃ সাকিব আলী (১৯)। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পবা থানার বাগধানী উলাপুর এলাকায় জনি নামে এক ব্যক্তি পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
একই দিন রাত সোয়া ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকায় মোজাম্মেল হককে আটক করে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অপরদিকে বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে বেলপুকুর থানার বাইপাস মোড় এলাকায় সাকিব আলীকে আটক করে কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবা সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর