রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
কলেজগেটে আ.লীগের মিছিল, আটক ১০ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬



রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- সৈকত আলী (৪৫), মো. মঞ্জু (৪০), মো. ফরিদুল ইসলাম (২৫), মো. আরাফাত (১৯), মো. মাহির হাসান (২১) মো. রবিউল হাসান (২৫), মো. রাজু (৩২), মো. অভি (২০), মো. রাইসুল (১৯), তানভীর হাসান দীপ্ত (৩২) ও মো. সজীব (৩০)।

রবিবার (০৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রবিবার (৪ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এ সময় তাদের হেফাজত হতে এক পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ পুরিয়া হেরোইন ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর