রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসার ভিডিপি একাডেমিতে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন নিপুণ রায়ের গয়না আছে ৫০২ ভরি ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পল্লবীতে শহীদ মিরাজ ও শুভ’র পরিবারের পাশে আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬


রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিরাজ ও শহীদ শুভর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে শহীদ দুইজনের বাসায় গিয়ে তাঁদের পরিবারের খোঁজখবর নেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। এ সময় তিনি শহীদ মিরাজ ও শুভর ছোট ভাইদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথনের সময় আমিনুল হক বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়, জাতি তাঁদের চিরদিন স্মরণ করবে। তিনি অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী গণআন্দোলনের সময় একটি স্বৈরাচারী গোষ্ঠী মানুষের মৃত লাশ নিয়েও ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

আমিনুল হক আরও বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য তারা লাশের সঙ্গেও নির্যাতন করেছে, যা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

তিনি শহীদ পরিবারগুলোর উদ্দেশে বলেন, ‘আমরা আছি, ইনশাল্লাহ। সার্বিকভাবে আপনাদের পাশে থাকব।’

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর