শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢামেকে আনসার সদস্যদের তৎপরতায় প্রতারণা ও চুরির অভিযোগ, দুইজন আটক কম দামে বাজারে আসছে আইফোন, পাবেন যেদিন থেকে ‘আমার কাজের জন্য আবারও দুঃখ প্রকাশ করছি’ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা বোর্ডের সভাপতি গাজী জালাল, সচিব আজিজা আক্তার জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী সাকিব আনোয়ার (মো. নাজমুস সাকিব) তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা সাকিব আনোয়ারের মনোনয়ন বাতিল করেছিলেন। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্রের বৈধতা প্রদান করে।
মনোনয়ন ফিরে পাওয়ার পর সাকিব আনোয়ার তার ফেসবুকেওয়ালে এক প্রতিক্রিয়ায় বলেন, সিরাজগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি নিজেকে এই আসনের সন্তান ও প্রতিনিধি হিসেবে উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।
নাগরিক ঐক্যের এই প্রার্থী জানান, ইনশাআল্লাহ ‘কেটলি’ প্রতীক নিয়ে সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থিতা বৈধ ঘোষণার মধ্য দিয়ে আসনটিতে নির্বাচনী প্রতিযোগিতা আরও জোরালো হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর