বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ
আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার ৮২ লাখ টাকা দুর্নীতির মামলায় শিক্ষক হাসান ইমামের সাজা দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি, পিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম হিলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগের পাহাড়, তদন্তের দাবি উল্লাপাড়ায় এক বৃদ্ধার লাশ উদ্ধার চট্রগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেফতার ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের তেমন সুযোগ নেই’ সিরাজগঞ্জের সাবেক এসপি আরিফুর রহমান বরখাস্ত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে  গাছের ডালের সাথে যুবকের  ঝুলন্ত লাশ উদ্ধার 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তুহিন ইসলাম  (২০) নামের এক যুবকের  পাইকরগাছ গাছের ডালের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে ৮টার দিকে উপজেলার মেঘাই ২ নং বাধ এলাকায় সাইটতলা গ্রামের বাধের মাথায় পাইকর গাছের ডালে ঝুলিয়ে থাকা অবস্থায় তাঁকে উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ। নিহত তুহিন উপজেলার পরানপুর গ্রামের তছের আলী আকন্দের ছেলে।
শনিবার দিবাগত গভীর রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটতে পারে বলে । স্থানীয়রা জানিয়েছেন। তারা জানান, খুব ভোরে উঠে যমুনা নদীর ওপারে চরে কাজ করতে যাওয়ার সময় সাধারণ খেটেখাওয়া মানুষ  গাছের ডালে ঝুলন্ত লাশ দেখে পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে তুহিনের লাশ উদ্ধার করে। নিহতের স্বজনরা জানান, “গত বৃহস্পতিবার সন্ধ্যায়  থেকে তুহিন  বাড়ী থেকে বেরিয়ে যায়। তাকে  না দেখে অনেক খোঁজা খোঁজির করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ শনিবার  সকালে স্থানীয় লোকজন সাইটতলা বাঁধের  গাছের ডালের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত  অবস্থায় তুহিন কে দেখে পুলিশ কে  খবর দেয়। তারা আরও জানান,তুহিন কিছুটা মানুষিক রোগী,তার চিকিৎসা করা হচ্ছে,  সে এর আগে কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়ে আবার ফিরে এসেছে। ” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাজিপুর  থানায় নিয়ে আসে।
কাজিপুর  থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান  জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর