বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় ৩৩ হাজার মানুষ পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ শেরপুরে কিশোরকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ গ্রেফতার ১ গাজীপুরে কারখানায় চাঁদাবাজি ও হামলায় সুপারভাইজারসহ তিন শ্রমিক আহত যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২ মাদকের টাকা না পেয়ে ইউপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৪ সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ সিংড়া পৌরসভায় ৪হাজার ৬২৫ পরিবার পেল ঈদুল ফিতরের ভিজিএফ চাউল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ফসলী জমির মাটি বিক্রি করায় কাজিপুরে অর্থদন্ড 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

কাজিপুরে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিয়ম বহির্ভূতভাবে ফসলী জমির মাটির উপরিভাগ কেটে বিক্রি করার কারণে  অর্ধ লক্ষ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
২০ জানুয়ারি মঙ্গলবার  দুপুরে   কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা  ইউনিয়নের হাটশিরা গ্রামের সেকান্দর আকন্দের পুত্র ইমরুল হোসেন (৩৮)কে কৃষি জমির টপ-সয়েল (উপরিভাগ) কেটে বিক্রি করায় ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, ২০২৩ এর ১৩ ধারায় অপরাধ করার কারণে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১ (এক) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত ।
অর্থদণ্ড তাতক্ষণিকভাবে আদায় করায় আসামীকে অবমুক্ত করে দেওয়া হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় সংগীয় সহযোগী ফোর্স হিসেবে উপস্থিত ছিলো কাজিপুর থানার ওসি তদন্ত  আবু সাইদ, এসআই শফিউলসহ থানা পুলিশের টিম এবং বাংলাদেশ আর্মি কাজিপুর ক্যাম্পের ১টি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর