বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ
মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেফতার নিখোঁজের এক বছর পর কিশোরী উদ্ধার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান তিন সহযোগীসহ নারায়ণগঞ্জের ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার,বিদেশি পিস্তল ও রামদা উদ্ধার সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার ৮২ লাখ টাকা দুর্নীতির মামলায় শিক্ষক হাসান ইমামের সাজা দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি, পিপিএম পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম হিলচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগের পাহাড়, তদন্তের দাবি উল্লাপাড়ায় এক বৃদ্ধার লাশ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি, নির্বাচন ঘিরে প্রশাসনের কড়া নজরদারি

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে মাঠে নেমেছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং অফিসার আসমা শাহীন, নাটোরের পুলিশ সুপার (এসপি) এম এ ওয়াহাব, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর যৌথভাবে সিংড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।

এ সময় তারা ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান, ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথসহ সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর