রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান পোস্তগোলায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহী শিক্ষা বোর্ডে নিয়মবহির্ভূত নিয়োগ : মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই ৬০ জন স্থায়ী সিরাজগঞ্জে দুই ঝায়ের ঝগড়ায় দুই গ্রাম রনক্ষেত্র শতাধিক বসতবাড়ী ভাংচুর লুট, আহত ৩০ নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজারের বেশি ফোনকল অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ফায়ার ফাইটার, ৩টি সড়ক দুর্ঘটনা- নিহত ১ আহত ৫ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জায়গা দখল করে বাড়ি নির্মানের অভিযোগ ঘানার সাবেক রাষ্ট্রপতির সাথে সিএসএ ভিপি রিফাদের বৈঠক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১

অনলাইন ডেস্ক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-সংগৃহীত ছবি।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের খাইরপুর জেলার টান্ডো মাস্তি এলাকায় জাতীয় মহাসড়কে একটি যাত্রীবাহী কোচের সঙ্গে ভারী কংক্রিট গার্ডার বহনকারী ট্রেইলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঘটা এ দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৯ জন যাত্রী, বাসচালক ও কন্ডাক্টর রয়েছেন বলে উদ্ধারকারী সূত্রে জানা গেছে।

এক প্রতিবেদনে জিও নিউজ বলছে, দুর্ঘটনার শিকার বাসটি পাঞ্জাব থেকে করাচি যাচ্ছিল। ইধি ফাউন্ডেশন জানিয়েছে, নিহতদের মরদেহ খাইরপুর সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্তত ১০ জন বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার পর সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খাইরপুরের এসএসপিকে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন। পাশাপাশি আশপাশের এলাকায় জরুরি সহায়তা নিশ্চিত করা এবং আহতদের হাসপাতালে নিতে সড়কপথ সচল রাখার নির্দেশ দেওয়া হয়।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এম-৯ মোটরওয়ে-এ কাঠোরের কাছে তেলবাহী ট্যাংকার, একটি বাস ও আরও কয়েকটি যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় কয়েকজন যাত্রী সেতু থেকে নিচে পড়ে যান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত কোচটি ঘটনার সময় সড়কের উল্টো পাশে চলছিল। এ ঘটনায় গাদাপ থানায় রাষ্ট্রের পক্ষে একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে। এতে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালানোসহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

এফআইআর অনুযায়ী, বিকেল প্রায় ৩টা ৪০ মিনিটে একটি তেলবাহী ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেইলার ও অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। প্রাথমিক সংঘর্ষের পর উল্টো দিক থেকে আসা বাস ও আরেকটি যানবাহন উল্টে যায়। ঘটনাস্থলেই ট্যাংকারচালক নিহত হন এবং অন্য যানবাহনের চালক ও যাত্রীরাও প্রাণ হারান। সূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর