রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে জুয়েলারি দোকানে ডাকাতি মামলায় আরও ২ জন গ্রেপ্তার

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

জয়পুরহাটে জুয়েলারি দোকানে ডাকাতি মামলায় আরও ২ জন গ্রেপ্তার। জেলার পাঁচবিবি বাজারে নৈশপ্রহরীকে বেঁধে মন্ডল জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৫ মার্চ-২০২৬) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারীর ডিমলা থানার তিতপাড়া এলাকার আব্দুল করিম (৩৪) এবং মানিকগঞ্জের দৌলতপুর থানার বিষ্ণুপুর এলাকার রফিকুল ইসলাম রফিক (৪০)। আব্দুল করিম ঢাকার সাভার এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি- ভোরে পাঁচবিবি বাজারের স্টেশন রোডের মন্ডল জুয়েলার্সে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল মাইক্রোবাসযোগে এসে প্রথমে নৈশপ্রহরী ভুট্টু হোসেনকে হাত-পা বেঁধে ফেলে। এরপর দোকানের সিন্দুকটি রাস্তায় বের করে এনে ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেন পুলিশ।

ওসি আসাদুজ্জামান বলেন, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে। তবে মূল হোতারা এখনো পতালক আছেন। তাদেরকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছেন।

তিনি বলেন, আব্দুল করিমকে ঢাকার সাভার ও রফিকুলকে মানিকগঞ্জ থেকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে নেওয়া হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লুণ্ঠিত স্বর্ণালংকারে কিছু তাদের কাছ থেকে উদ্ধার করা গেছে বলেও জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর