বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি দিল বিসিবি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় ঘোল তৈরি দুধে ফরমালিন পাওয়ায় পঞ্চাশ হাজার টাকা জরিমান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 সাংবাদিক লাঞ্ছিত ঘটনায় থানায় মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সলপ ঘোল ঘর এন্ড সাদেক খান দই ঘরে সিরাজগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারি পরিচালক   মোঃ সোহেল শেখ। এ সময় ঘোল ও দধি তৈরির জন্য পাইকারদের আনা দুধে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও পানি পাওয়ায় সলপ ঘোল ঘর ও দধি ভাণ্ডারের মালিক মো: আব্দুল মালেক এবং মো: আব্দুল খালেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এ ঘটনা নিয়ে বির্তকে জড়িত হওয়ায় সাংবাদিক আবুল কালাম আজাদকে লাঞ্ছিত করা হয়। এ ব্যাপারে কালাম জানান, ভ্রাম্যমান আদালত ঘোল তৈরির জন্য সংরক্ষিত দুধ পরীক্ষা করে তাতে পানির পরিমান ৪৩- ৫০ শতাংশ এবং ফ্যাটের পরিমান ৯.৭ শতাংশ পেয়ে জরিমানা আদায় করেন। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করলে সন্ধ্যার পরে তার (মালেক-খালেক) এর দুই ভাগিনা ও দুলাভাই আমার গ্রামের বাজারে মারপিট করে আমাকে লাঞ্ছিত করে। তিনি আরও জানান, লাঞ্ছিতের ঘটনায় সাংবাদিক আজাদ থানায় ৫ জনকে আসামি করে শুক্রবার সকালে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে কারখানার মালিক আব্দুল মালেক জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপের ঘোল একটি শতবর্ষী ঐতিহ্যবাহী পানীয়। যার চাহিদা রমজান মাসে কয়েক গুণ বেড়ে যায়। তিনি আরও জানান, আমার দোকানে সাংবাদিককে লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি। সাংবাদিক তার গ্রামের বাড়িতে আমার স্বজনদের সাথে বিতর্কে জড়িয়ে পড়লে হাতিহাতির ঘটনা ঘটেছে বলে জেনেছি। ওটা একটি পৃথক ঘটনা।
উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি রূপ কর জানান, সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় শুক্রবার সকালে থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর