শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নিউ ইয়র্কের গল্পের নায়ক এমদাদ, সঙ্গে অধরা-ইমন

অনলাইন ডেস্ক: / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিউ ইয়র্কের ঘটনা। এক যুবকের জীবনে ঘটে যাওয়া ভয়াবহ প্রতারণা, দেশ থেকে নিজের স্ত্রীকে নিয়ে এলেন, সেই স্ত্রী আলো ঝলমল শহরে এসে চোখ উলটে ফেললো। একের পর ভয়াবহ প্রতারণা স্বামীর সঙ্গে-টেলিছবির গল্পটা এভাবেই এগিয়েছে।

গল্পের আরেক দিকে দেখা যায় সেই বন্ধু দেশ থেকে আসা আরেক বন্ধুকে সহায়তা করছেন, হাতে কলমে ব্যবসা শেখাচ্ছেন, শেখাচ্ছে কিভাবে এই অমানবিক প্রতিকূল মহানগরে টিকে থাকা যায়।

প্রবাস জীবনে প্রতারণা কিংবা কৃতজ্ঞতা এটা কখন কার কাছ থেকে আসবে বলা মুশকিল। অতি আপনজন হয়ে উঠবে ভয়াবহ প্রতারক কিংবা আততায়ী- গল্পের এমন কয়েকটা দিক পর্দায় তুলে এনেছেন নির্মাতা যুক্তরাষ্ট্র প্রবাসী নঈম ইমতিয়াজ নেয়ামুল।

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নামের এই ছবিতে অভিনয় করেছেন কানাডা প্রবাসী ঢাকাই সিনেমার নায়িকা অধরা খান। আরও আছেন মামনুন হাসান ইমন ও এমদাদ এইচ ভূঁইয়া।

এই টেলিছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূঁইয়া। আর অধরা খান প্রথমবারের মতো অভিনয় করলেন নেতিবাচক চরিত্রে।

এমদাদ এইচ ভূঁইয়া বলছেন, ‘মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা মনে এমন দাগ রেখে যায় সেটা আপনি যখন চাইবেন চোখ বন্ধ করে দেখতে পারবেন। ফলে এই টেলিছবির ঘটনা এতোটাই বাস্তব যে আমি ক্যামেরার সামনে অভিনয়কেও বুঝতে পারিনি। আমি শুধু আমার সেই কাজটুকু করে গিয়েছি, মনে হয়নি আমি অভিনয় করছি।’

ছবিটির ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। এর সম্পূর্ণ শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন লোকেশনে।

এমদাদ ভূঁইয়া রাজু দীর্ঘ ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে সফলভাবে ব্যবসা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে রাজুর বেড়ে ওঠা সিলেটে। এরপর চলে যান যুক্তরাষ্ট্রে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে টেলিছবিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর