শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কক্সবাজারে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ মার্চ) ‍উপজেলার  পালংখালী ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মাদক পাচারের খবর পেয়ে পালংখালী ইউনিয়নের কাটাখাল এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় টহলে দলের সদস্যরা সন্দেহভাজন তিন ব্যক্তি মিয়ানমার হতে বাংলাদেশে ঢোকার সময় থামার নির্দেশ দেয়। তবে বিজিবি সদস্যদের দেখতে পেয়ে হাতে থাকা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায় তারা। এরপর তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে থেকে তিন লাখ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য  ১১ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিরি কর্মকর্তারা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর