সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেফতার তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন ৫ দিন দেশজুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সুন্দরগঞ্জে সালিশি বৈঠকে মারধরে এক ব্যক্তি নিহত, আটক ৫ ২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’ হৃদয়ভাঙা বিদায়ের পর ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রতিশ্রুতি ভিনিসিউসের পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল মাদকের বিরুদ্ধে অভিযানে ত্রাণমন্ত্রী দুলু, একদিনে আটক ১৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নোয়াখালীর চাটখিলে এক গৃহবধুকে (১৯) ধর্ষণের অভিযোগে এমরান হোসেন আকিব (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আকিব উপজেলার পূর্ব সোশালিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ওই গৃহবধু তার অসুস্থ শাশুড়ীকে নিয়ে বাড়িতে বসবাস করতেন।

তার স্বামী চাকরির কারণে কুমিল্লায় অবস্থান করেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে আকিব দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধু বারবার তা প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠে সে। গত বুধবার ২৫ মার্চ রাত সাড়ে ১১টার দিকে গৃহবধু রান্নাঘরের মাটির চুলা ঢেকে রাখার জন্য বের হন। ওই সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা আকিব তাকে ‘ভাবি’ বলে ডাক দিয়ে ঘরে প্রবেশ করে এবং জোরপূর্বক তাকে শয়নকক্ষে ধরে ফেলে। একপর্যায়ে গামছা দিয়ে মুখ বেঁধে টেনে-হিঁচড়ে বাড়ির পাশের একটি কালভার্টের নিচে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর মুখে চেতনানাশক স্প্রে করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে চেতনা ফিরে পেয়ে তিনি শাশুড়ী ও স্বামীকে বিষয়টি জানান।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ভুক্তভোগী গৃহবধূর শারীরিক (মেডিকেল) পরীক্ষা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর