বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ‘ধুরন্ধর’ সিনেমায় কি আদৌ কোনো গল্প আছে, প্রশ্ন বলিউড নির্মাতার খনিজ বালু শিল্পের উন্নয়নে পরমাণু শক্তি কমিশন-এভারলাস্টের সমঝোতা আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাতভর বৃষ্টিতে ডুবল চাঁপাইনবাবগঞ্জ শহর, তলিয়ে গেছে ধানক্ষেত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
-রাতভর বৃষ্টিতে ডুবল চাঁপাইনবাবগঞ্জ শহর, তলিয়ে গেছে ধানক্ষেত।

রাতভর চলা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ শহর হাঁটুপানির নিচে তলিয়ে গেছে। অনেক বাসাবাড়ি, সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে, যার ফলে শহরবাসী ব্যাপক দুর্ভোগে পড়েছেন। অন্যদিকে, জেলার বিভিন্ন স্থানে ধান ও শীতকালীন সবজিক্ষেত পানির নিচে তলিয়ে গেছে, ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরে ২৬০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া জেলার শিবগঞ্জে ১৭৫ মিমি, গোমস্তাপুরে ১৮০ মিমি, নাচোলে ১৭৫ মিমি এবং ভোলাহাটে ১৬৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, ধানসহ ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এ ব্যাপারে কৃষি বিভাগ কাজ করছে।

জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টি শুরু হয় এবং চলে সকাল সাড়ে ৬টা পর্যন্ত। এতে চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাবসুপার মার্কেট, নিউমার্কেট, পুরাতন বাজার, নিমতলা, বালুবাগান, আরমাবাগ, শান্তিমোড়সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। হোইচর এলাকার অনেক বাসাবাড়িতে বৃষ্টির পানি ঢুকে আসবাবপত্র হাঁটুপানির নিচে তলিয়ে গেছে। বাড়িঘরের সামনে পানি জমায় অনেকে গৃহবন্দি হয়ে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ায় অল্প বৃষ্টিতেই শহর হাঁটুপানির নিচে তলিয়ে যায়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, শহরের পানি দ্রুত নিষ্কাশনের জন্য কয়েকটি ড্রেন নির্মাণকাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে হঠাৎ বৃষ্টিতে প্লাবন হবে না এবং শহরবাসী আর দুর্ভোগের মুখে পড়বে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর