মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ আশুরা কবে, জানা যাবে আজ মতামতঃ ধর্ষণ-সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে? মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক সৎকাজের আদেশই অসৎকাজের নিষেধ অসহায় নারীদের স্বাবলম্বী করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিলেটের সড়কে তিন মাসে ঝরল ৮৩ প্রাণ

অনলাইন ডেস্ক: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

চলতি বছরের প্রথম তিন মাসে সিলেট বিভাগের বিভিন্ন সড়কে ৮৩ জনের প্রাণপ্রদীপ নিভেছে। আহত হয়েছেন ১২৭ জন। এর মধ্যে অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। দুর্ঘটনায় হতাহতদের বড় অংশ ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী।

শনিবার (৪ এপ্রিল) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিসচার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট বিভাগে জানুয়ারি ও ফেব্রুয়ারির চেয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশি ছিল মার্চ মাসে। ওই মাসে বিভাগে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। ঈদযাত্রায় প্রাণ হারিয়েছেন ১০ জন।

নিসচা সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিলেট বিভাগে ৮০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৮৩ জন নিহত ও ১২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৯টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।

সুনামগঞ্জে ১৭টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৩২ জন আহত, মৌলভীবাজারে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৭ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ১৭টি দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। হতাহতদের বড় অংশ ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী। এই তিন মাসে ২৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া সিএনজিচালিতি অটোরিকশা ও লেগুনার ১৬টি দুর্ঘটনায় ২০ জন ও অন্য যানবাহনের ২১টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন।

মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। এরমধ্যে ১১ জনই মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন।

প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, গত মার্চ মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১০ জন আহত, মৌলভীবাজারে ৭টি দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৬ জন আহত ও হবিগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

নিসচা’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পত্রিকা, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার এ প্রতিবেদন তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর