সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পূর্বাচলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফায়ার সার্ভিস ম্যারাথন, জার্সি ও মেডেল উন্মোচন সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত করতোয়ার পাড়ে বেদে বহর, জীবিকার তাগিদে যাযাবর জীবন মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধাদান : দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি এইচএসসি: সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাসের হার ৯৬.৫১ শতাংশ কল্যাণপুরে মোহাম্মদপুরের নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল মিরপু‌রে সড়ক অব‌রোধ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩ উল্লাপাড়ায় বালাইনাশকের দোকানে চাল-আটা-গোখাদ্য বিক্রি, ডিলারশিপ ছাড়াই সার বিক্রির স্বীকারোক্তি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তুরস্ক থেকে সিরিয়ায় ফিরেছেন সাড়ে পাঁচ লাখ শরণার্থী

অনলাইন ডেস্ক: / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

গত বছরের ডিসেম্বরে সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয়। এরপর থেকে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার সিরীয় শরণার্থী দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

শনিবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আলি ইয়ারলিকায়া বলেন, বর্তমানে তুরস্কে প্রায় ২৪ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন, যদিও এক সময় এই সংখ্যা ছিল ৩৫ লাখেরও বেশি।

অন্যদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে ১১ লাখ ৬০ হাজার সিরীয় নিজ দেশে ফিরে গেছেন এবং প্রায় ১৯ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ তাদের নিজ বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, এখনও ৭০ লাখের বেশি সিরীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং ৪৫ লাখের বেশি শরণার্থী বিদেশে অবস্থান করছেন। সূত্র: টার্কিয়ে টুডে, আল-আরাবিয়া, এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর