শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন

নিজস্ব প্রতিবেদক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬


চাঁদপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) শাহরাস্তি উপজেলার নির্জন ফুড পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

সকাল থেকে নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট, হাঁড়ি ভাঙা, দড়ি টানাটানি, বস্তা দৌড়, শিশুদের বিস্কুট দৌড়, মোরগ লড়াই এবং নারীদের বালিশ বদল খেলা।

দুপুরে মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মফিজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন সংকট তুলে ধরে সংগঠনের সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক আমির সাইফুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক আমির মো. সেলিম হোসেন, লক্ষ্মীপুর জেলা আমির শাহাদাত হোসেন আনন্দ, চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মো. ইয়াছিন হোসেন, কচুয়া উপজেলা সভাপতি মো. মিজানুর রহমান, শাহরাস্তি উপজেলা সভাপতি মো. মাহাবুব আলম, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মো. শাহাবুদ্দিন এবং সদর উপজেলা সভাপতি সামছুদ্দিন মুরাদ প্রমূখ।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা হেযবুত তওহীদের কয়েকশ সদস্য অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর