শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

নিজস্ব প্রতিবেদক: / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬



ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার ২০০ লিটার অবৈধ জ্বালানি তেল (পেট্রোল) জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে দৌলতখান থানাধীন চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে স্থানান্তরের সময় প্রায় ৫ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ৪ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, কিছু অসাধু ব্যবসায়ী দেশীয় বিভিন্ন তেলবাহী জাহাজ থেকে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ করে মজুদের উদ্দেশ্যে স্থানান্তর করছিল।

জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর