বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ফরহাদ হোসেনের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা সলঙ্গায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি- জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন ‘দর্শক এখন সচেতন’, বলিউডের অন্ধ অনুকরণপ্রবৃত্তি নিয়ে কারিনার তোপ আইফোন ডুও: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, চমকে দেবে যেসব সুবিধা দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫০ পাকিস্তান কি ইরানের বিপক্ষে যুদ্ধে নামছে?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে-: দুলু

নাসিম নাটোর প্রতিনিধি : / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। ভোট পেছানোর জন্য একটি দল দুইদিন পর পর নানা দাবি তুলছে।তবে ড.ইউনুস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হতে হবে এবং সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে।

রোববার (২ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পাইকোরদল গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন,নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলবে। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেবো।

দুলু আরও বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে আমার মা-বোনরা দুলুকে ধানের শীষে ভোট দিতে অপেক্ষা করেছে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ আশায় আছে। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন। এ নির্বাচনকে নিয়েও নতুন করে ষড়যন্ত্র চলছে। একটি রাজনৈতিক দল, যারা এ দেশে এক সময় স্বাধীনতার বিরুদ্ধ আচারণ করেছিল। তারা এক সময় আমাদের জোটের সঙ্গে ছিল।

দুলু আরও বলেন, ফ্যাসিবাদরা এ দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটি দল কিছুদিন আগে বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবেনা, এখন আবার বলছেন, গণভোট ছাড়া নির্বাচন হবে না। এ গণভোট করতে গেলে রাষ্ট্রের শত শত কোটি টাকা ক্ষতি হবে। এবং জাতীয় নির্বাচনের দিনই গণভোট হবে এটাই বিএনপির চাওয়া।

এসময় আরও বক্তব্যে রাখেন-নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবদ দলের আহবায়ক সানোয়ারর হোসেন তুষারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর