বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ‘তেরেনাম বাবু’ গ্রেফতার শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাড়াশ ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সার্টিফিকেট সহকারী আনোয়ার হোসেন উত্তরায় বিএনপি নেতা এস এম জাহাঙ্গীরের বাড়ির গেটে ককটেল বিস্ফোরণ চতুর্থ ট্রান্স-হিমালয়ান যোগাযোগ ও সামাজিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত কাজিপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি আব্দুর রাজ্জাকের মতবিনিময় সিরাজগঞ্জে ফেনসিডিল, হেরোইন ও গাঁজা রাখার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড বগুড়ার  সাবেক ছাত্রলীগ নেতা কাজিপুরে গ্রেফতার খানসামায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ

অনলাইন ডেস্ক: / ২২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

প্রতারণা, চাঁদাবাজি ও মানবপাচারের মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল্লাহ আল মামুন নারাজি আবেদন গ্রহণ করে ডিবি পুলিশকে আগামী ৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. রাসেল আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বাদীর করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে মিথ্যা মামলা করার জন্য বাদী আলতাফ খানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তবে ‎আলতাব খান ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন।

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে গত বছরের ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন আফিয়া ওভারসিজের প্রোপাইটর আলতাব খান।

মামলার অভিযোগে বলা হয়, জনশক্তি রপ্তানিতে দুই হাজারের বেশি রিক্রুটিং এজেন্ট থাকলেও মামলার আসামিরা মাফিয়া সিন্ডিকেট চক্র ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য তৈরি করে সংবিধানের মূলনীতি পরিপন্থি জঘন্য অপরাধ করেছে। মালার আসামি সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সরকারি চাকুরিরত অবস্থায় নিজ মন্ত্রণালয়ের অধীনে ছেলেকে সিন্ডিকেট চক্রের সদস্য হিসেবে ব্যবহার করেছেন।

আর সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ তার পরিবারের সদস্য অর্থাৎ তাহার স্ত্রীর বড় ভাইয়ের ছেলেকে বিধিবর্হিভূতভাবে একটি প্রবাসী নামক অ্যাপস চালু করার অনুমোদন দিয়ে চক্রকে সহযোগিতা করেছে। পরস্পর যোগসাজশে ভুক্তভোগী আফিয়া ওভারসিজের প্রোপাইটর আলতাব খানের সরলতার সুযোগে ভয়ভীতি ও বলপ্রয়োগ করে মানবপাচারের উদ্দেশ্যে তার কাছ থেকে জোর করে অতিরিক্ত চাঁদা হিসেবে প্রত্যেকের দেড় লাখ টাকা হারে ৮৪১ জনের ১২ কোটি ৫৬ লাখ এক হাজার টাকা আদায় করেছে। এ ছাড়া তারা সংঘবদ্ধভাবে অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২৪ হাজার কোটি টাকা চাঁদা আদায় করে আত্মসাৎ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর