সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু: চিরকুটে নাম, মানববন্ধনে বিচার দাবি ঢাকার ৬৮ ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক দুর্নীতির মামলায় দুদকের হাতে আটক পিআইও আবুল কালাম আজাদ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ আদাবরে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেফতার পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ পৈতৃক সম্পত্তি নিয়ে বেলকুচিতে সংঘর্ষ, হামলার অভিযোগ ভোলায় ইঞ্জিন বিকল বোট থেকে ১২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সিসিক প্রশাসককে উন্নয়নের যে ‘মন্ত্র’ দিয়ে গেলেন প্রধানমন্ত্রী মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কা, যুবক নিহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু: চিরকুটে নাম, মানববন্ধনে বিচার দাবি

পারভেজ সরকার / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
Oplus_131072

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ঘটনার কয়েক দিন পর উদ্ধার হওয়া একটি হাতে লেখা চিরকুট সামনে আসার পর পুরো ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও উদ্বেগ।

নিহত শিক্ষার্থীর নাম আন্নিছা মুনিয়া খাতুন (১৬)। তিনি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা পূর্বপাড়া এলাকার শিক্ষক রইস উদ্দিনের মেয়ে এবং চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরের ভেতরে মুনিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে মুনিয়া দাবি করেন, তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেননি, বরং তাকে এমন পরিস্থিতিতে বাধ্য করা হয়েছে। তাকে ভয়ভীতি দেখানো হচ্ছিল, ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

দীর্ঘদিন ধরে মানসিক চাপে রাখা হয়েছিল চিরকুটে আরও একটি মোবাইল নম্বর উল্লেখ করে একজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। পরিবারের দাবি, এই বিষয়গুলোই তাকে চরম মানসিক সংকটে ঠেলে দেয়।

ঘটনার প্রতিবাদে সোমবার (৪ মে) সকালে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা, সহপাঠী ও সচেতন নাগরিকরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে একজন কিশোরীকে এমন পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শুরুতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে চিরকুট সামনে আসায় বিষয়টি নতুন মোড় নেয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। পরিবার মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়া চিরকুটটি পুলিশের কাছে রয়েছে এবং তা তদন্তে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

ঘটনাটি এখন স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চিরকুটের অভিযোগ ও মানববন্ধনের দাবির প্রেক্ষিতে তদন্ত কতদূর এগোয়, সেদিকেই নজর সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর