মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় বর্ষা ও রবীন্দ্রসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত উল্লাপাড়ায় বর্ষা এবং রবীন্দ্রনাথ শিরোনামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত  এলএনজি আমদানিতে আরও ৩৫০ মিলিয়ন ডলারের গ্যারান্টি দেবে বিশ্বব্যাংক সিরাজগঞ্জে এমপির গাড়ীতে হামলা, প্রধান আসামি গ্রেপ্তার ফ্রান্সের গ্রামে টর্নেডোর তাণ্ডব: ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত, আহত ৪১ একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’—শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণে প্রতিমন্ত্রী আমিনুল হক যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেফতার ৫ সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন মোবাইলেই যেভাবে তুলবেন ডিএসএলআরের মতো প্রফেশনাল ছবি মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে ৩ দালাল আটক,প্রত্যেককে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’

অনলাইন ডেস্ক: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বছর না ঘুরতেই আবারও ঢাকায় গান গাইতে আসছে পাকিস্তানের ব্যান্ড ‘জাল’। ‘সাউন্ড অব সোল’ নামের কনসার্টে অংশ নিতে নভেম্বরে বাংলাদেশে আসবে দলটি।

কনসার্টটি আয়োজন করছে ‘স্টেইজ কো’ নামের একটি প্রতিষ্ঠান। এক বিজ্ঞপ্তিতে তারা, আগামী ২৮ নভেম্বর ঢাকার ৩০০ ফিট সংলগ্ন ‘স্বদেশ অ্যারেনা’ প্রাঙ্গণে হবে এই কনসার্ট। সেখানে জালের সঙ্গে আরও পারফর্ম করবে ব্যান্ড দল ‘ওয়ারফেজ’ ও ‘লেভেল ফাইভ’। কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ ওয়েব সাইটে।

গেল বছরের ২৮ সেপ্টেম্বর ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে পারফর্ম করে গিয়েছিল জাল। ঢাকার পূর্বাচলের ওই ভেন্যুতেই প্রথমে কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে অনুমতি দেওয়া হয়নি। পরে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে কনসার্ট হয়।

সেসময় জায়গা সংকুলন ও বিশৃঙ্খলার কারণে সেনা সদস্যদের হস্তক্ষেপে কনসার্ট শেষ করতে হয়।

২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে আত্মপ্রকাশ করে ‘জাল’। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বরে প্রকাশ পায় জালের প্রথম অ্যালবাম ‘আদাত’। ওই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো জনপ্রিয় হয়ে ওঠে।

সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান এবং পেপসি ব্যাটল অব দ্যা ব্যান্ডসে গান গেয়ে নতুন করে দর্শকদের প্রশংসা পায় দলটি। ব্যান্ডটির বর্তমান সদস্য গওহর মুমতায, আমির আজহার ও সালমান অ্যালবার্ট। ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল ‘জাল’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর