শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮ শেরপুরে ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন শোয়ারি ঘাটে কোস্ট গার্ডের অভিযানে ২৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ উত্তরায় আলোচিত সোয়া কোটি টাকা ছিনতাই: রিমান্ডে সাগরের তথ্যে মিলল ব্যবহৃত মোটরসাইকেল হৃদরোগ হাসপাতালে মোবাইল চুরি করে পালানোর সময় আনসারের হাতে আটক অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের দিলেন অটোরিকশা মোহাম্মদপুরে সন্ত্রাসী ‌‘চুয়া সেলিম’, জয় ও ‘বোমা রতন’ গ্রেফতার জাতীয় হৃদরোগ হাসপাতালে মোবাইল ছিনতাইকারী আটক ১ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পুরনো সেই চেনা স্বভাবে নতুন গান প্রকাশ বিয়ন্সের

অনলাইন ডেস্ক: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
-ফাইল ছবি।

আগাম কোনো ঘোষণা ছাড়াই নতুন গান প্রকাশ করেছেন বিশ্বখ্যাত পপ তারকা বিয়ন্সে। গত শনিবার হঠাৎ করেই তিনি উন্মুক্ত করেন ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ শিরোনামের গান, যা প্রকাশের পর ভক্তদের মধ্যে চমক তৈরি করেছে।

জানা গেছে, গানটি মূলত ‘বি ডে’ অ্যালবামের জন্য তৈরি করা হয়েছিল। ২০০৬ সালে অ্যালবামটি প্রকাশ পেলেও প্রায় দুই দশক পর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো গানটি। শিল্পীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তদের সংগঠন ‘বেহাইভ’-এর প্রতি শ্রদ্ধা জানাতেই গানটি প্রকাশ করা হয়েছে।

গানটি যৌথভাবে লিখেছেন বিয়ন্সে, ফ্যারেল উইলিয়ামস, দ্য-ড্রিম ও ডেরিয়াস ডিক্সন। প্রযোজনার দায়িত্বও সামলেছেন বিয়ন্সে ও ফ্যারেল উইলিয়ামস। গানটির সঙ্গে একটি লিরিক ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে রয়েছে প্রায় ২০ বছর আগে আলোকচিত্রী ক্লিফ ওয়াটসের ধারণ করা ফুটেজ।

নতুন গানটির জন্য বিশেষ প্রচ্ছদও প্রকাশ করেছেন বিয়ন্সে। সেপ্টেম্বরে  ‘বি ডে’ অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হতে যাওয়া রি-রিলিজ সংস্করণেও যুক্ত থাকবে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’।

উল্লেখ্য,  ‘বি ডে’ অ্যালবামে ‘দেজা ভ্যু’, ‘ইরিপ্লেসেবল’ ও ‘রিং দ্য অ্যালার্ম’ এর মতো জনপ্রিয় গান রয়েছে। ২০০৭ সালের গ্র্যামিতে এটি ‘বেস্ট কনটেম্পরারি আরঅ্যান্ডবি অ্যালবাম’-এর পুরস্কার জিতেছিল।বিয়ন্সের সর্বশেষ অ্যালবাম  ‘কাউবয় কার্টার’ প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের মার্চে। প্রায় দুই বছরের বেশি সময় পর এটি তার নতুন কোনো গানের প্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর