রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
লাবনী থেকে প্রিয়মনি, উত্থানের নেপথ্যে প্রবাসীদের ব্ল্যাকমেইলের অভিযোগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে -হুইপ দুলু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে : আসাদুল হাবিব দুলু রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত খেলার মাঠ উপযোগী করতে কাজিপুরে ইউএনও শাহনাজ পারভীন এর  মাঠ পরিদর্শন সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান নওগাঁর ৩ বিলে ২৬০ কেজি পোনামাছ অবমুক্ত: ‘আমিষের চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’— এমপি ধলু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজালাল বিমানবন্দরে জুতা-প্যান্ট-শার্টে লুকানো ১৫ মোবাইল

অনলাইন ডেস্ক: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
-ফাইল ছবি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হওয়ার সময় জেনারুল নামের এক আনসার সদস্যকে আটক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের ৮ নম্বর গেটে এ ঘটনা ঘটে। এ সময় ওই আনসার সদস্যকে তল্লাশি করে তার বুট জুতা, প্যান্ট, শার্টে লুকিয়ে রাখা অবস্থায় অন্তত ১৫টি মোবাইন ফোন পাওয়া যায়।

কার্গোর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অভিযুক্ত জেনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক নিরাপত্তাকর্মী জানান, আটক জেনারুল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিকেলে যখন তিনি হ্যাঙ্গার গেট দিয়ে বের হচ্ছিলেন, তখন তার হাঁটাচলায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। পরে তাকে তল্লাশি করে বুট জুতার ভেতরে এবং প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা অনেকগুলো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বাইরে তার অন্য সঙ্গীরা অপেক্ষা করছিলেন। তিনি মোবাইল ফোনগুলো বের করে তাদের হাতে দিতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর