সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে দাদীকে জবাই করে হত্যা, নাতি আটক

নিজস্ব প্রতিবেদকঃ / ৩০৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৃশংসভাবে দাদীকে জবাই করে হত্যার অভিযোগে নাতিকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার চকবরু গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধা মোছাঃ সন্দেস খাতুন (৮৫) চকবরু গ্রামের মৃত নওশের মোল্লার স্ত্রী। আটক নাতি সজিব হাসান (২২) একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সজিব তার দাদীর ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সজিব তার ফেসবুক আইডিতে “আল্লাহু আকবার” লিখে একটি স্ট্যাটাস দেয়। কিছুক্ষণ পর আবারও “ইনশাআল্লাহ, একটাও ছার পাবে না” লিখে আরেকটি স্ট্যাটাস দেয়।

ঘটনার কিছু সময় পর বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি দ্রুত সলঙ্গা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক নাতি সজিবকে আটক করে।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ততা বা মানসিক সমস্যার কারণে সজিব এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।তিনি আরও জানান, ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর